Apan Desh | আপন দেশ

ভাষা শহীদদের স্মরণে শোবিজ তারকারা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের স্মরণে শোবিজ তারকারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দেশজুড়ে চলছে নানা আয়োজন। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ধারাবাহিকতায় ভাষার জন্য আত্মত্যাগ করা বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। শহীদ মিনারের প্রতীকী ছবি প্রকাশ করে তিনি লেখেন, মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভাষা শহীদদের স্মরণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। একই দিনে আবেগঘন এক বার্তায় ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরেছেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। তিনি লেখেন, ২১শে ফেব্রুয়ারি, দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে ভাষাকে ভালোবাসো।

আরও পড়ুন <<>> ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা, তারিখ নির্ধারণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। একইভাবে চিত্রনায়িকা মুনমুন নিজের অভিজ্ঞতার আলোকে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, একটা সময় ইংরেজিতে কথা বলতে বেশ ভালো লাগতো তার। উর্দুও বেশ ভালোই রপ্ত করেছিলেন। ভারত, পাকিস্তান ও নেপালের বন্ধুদের সঙ্গে হিন্দিতেই কথা বলতেন। তবে বয়স বাড়ার সঙ্গে তার সে ভুল ভাঙে। তার মতে, অন্যের ভাষা বলতে পারার মাঝে কোন বাহাদুরি নেই। নিজের ভাষায় কথা বলার চেয়ে বড় সুখ আর কোন ভাষাতেই আসতে পারে না।

ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে তারকাদের এসব শ্রদ্ধা নিবেদন নতুন প্রজন্মের কাছেও মাতৃভাষার মর্যাদা ও ভাষা আন্দোলনের চেতনাকে আরও শক্তভাবে পৌঁছে দিচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ