Apan Desh | আপন দেশ

চোর

বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর নির্দেশনা

বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর নির্দেশনা

বিমানবন্দরে লাগেজ চুরি এবং প্রবাসী যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (৩০ মার্চ) সকালে তারা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুর্মিটোলা সদর দফতর পরিদর্শন করেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. হুমায়রা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিমানের রুট নেটওয়ার্ক, বহর সম্প্রসারণ, আর্থিক অগ্রগতি, যাত্রীসেবার মান এবং আসন্ন হজ কার্যক্রম নিয়ে উপস্থাপনা করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানের দক্ষ জনবল ও চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

১২:২৮ এএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি, ধরা পড়ল জামাই

বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি, ধরা পড়ল জামাই

নেশার টাকার জোগান দিতে বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। রোববার (০৮ মার্চ) রাত ১১টার দিকে নেত্রকোনার মদন পৌরশহরের শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) এবং তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করেন তরুণ চন্দ্র কর্মকার। বিয়ের দুই মাস পর তিনি স্ত্রী ও বাবাকে নিয়ে মদন শহরে চলে আসেন। পরে শ্বশুরবাড়ির পাশের শ্যামলী রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

০২:০৬ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

চুরির অপবাদে দুই যুবককে পিটিয়ে হত্যা

চুরির অপবাদে দুই যুবককে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বৈদ্যুতিক তার চুরির অপবাদে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। নিহতরা হলেন উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি হচ্ছে—এমন সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে। পরে তাদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ রেখে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার। পরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

০৪:০৪ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট

চাঁদপুরের মতলব উত্তরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার পুত্রবধূর হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশ পরা দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। নিহতের পুত্রবধূ হালিমা আক্তার (৩৫) জানান, নির্জন এলাকায় অবস্থিত তাদের বাড়িতে মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। তারা প্রথমে পারুল বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাকে হাত-পা বেঁধে ফেলে।

০৭:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement