Apan Desh | আপন দেশ

সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২০, ১০ জুন ২০২৬

সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা সহ অনান্য চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব চোরাচালান পণ্যের মুল্য ৮ লাখ ৫১ হাজার ৭শ ৫৫ টাকা। বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান  চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অনান্য চোরাচালান পণ্য জব্দ করে। যার বাজার মুল্য ৮ লাখ ৫১ হাজার ৭শ ৫৫ টাকা। এবং ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন<<>>বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch