ছবি : আপন দেশ
কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১০ লাখ ৩৭ হাজার ১০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ৪৮ ঘণ্টায় ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালান। এসব অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, মাদক পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































