ছবি: আপন দেশ
নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা পাম্পগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালপুর থানা-পুলিশের অভিযানে উপজেলার মহিষাখোলা এলাকার ইমন (২২) ও মামুন (২০) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটা থেকে চারটি পানির পাম্প চুরি হয়। সকালে ইটভাটার মালিক সবুজ আলী (২৮) পাম্পগুলো না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়।
আরও পড়ুন<<>>প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম তদন্তের দায়িত্ব নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লালপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমন ও মামুনকে গ্রেফতার এবং চুরি হওয়া পাম্পগুলো উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে চুরির ঘটনায় গ্রেফতার দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে।
ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































