Apan Desh | আপন দেশ

কুমিল্লায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৮, ২৫ অক্টোবর ২০২৬

কুমিল্লায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

ফাইল ছবি, আপন দেশ

কুমিল্লা জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত ২৪ ঘন্টায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানকালে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে  ভারতীয় শাড়ি, কসমেটিকস, খাদ্যসামগ্রী, বাজি ও মাদকদ্রব্য এবং একটি সিএনজি-চালিত অটোরিকশা। 

জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

 রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কুমিল্লার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে বিজিবির একটি দল সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালায়। এ অভিযানে বিপুল পরিমাণ বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিম ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৩২ হাজার টাকা। 

আরও পড়ুন<<>>মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

এ ছাড়া কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক আসামিসহ বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রসুলপুর রেলওয়ে স্টেশন ও সীমান্ত এলাকায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়