ছবি: আপন দেশ
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ ও প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>দেড় যুগ পর জমির দখল বুঝে পেলেন মালিকরা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার প্রতিরোধ ও চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ সাফল্য এসেছে। সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী এমন অভিযান ও নজরদারি বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































