Apan Desh | আপন দেশ

বিমানবন্দরে যাত্রীর কাছে মিললো স্বর্ণের ৩ ডিম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৭, ৮ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে যাত্রীর কাছে মিললো স্বর্ণের ৩ ডিম

ছবি: আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্টের মতো স্বর্ণ  জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

এর ওজন এক কেজি ২৯০ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। 

আরও পড়ুন<<>>ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা

নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাকে সন্দেহজনক মনে হয়। পরে প্রিভেন্টিভ টিম তাকে তল্লাশি করে। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্টের মতো স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা তিনটি স্বর্ণের পেস্টের প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে। মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। 

আপন দেশ/কেএম/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়