Apan Desh | আপন দেশ

বাগেরহাটে চোরাই ইজিবাইক-শ্যালোমেশিনসহ আটক ৪

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৯, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৫৭, ৩ আগস্ট ২০২৬

বাগেরহাটে চোরাই ইজিবাইক-শ্যালোমেশিনসহ আটক ৪

ছবি: আপন দেশ

বাগেরহাটে চোরাইকৃত ৯টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে রোববার (০২ আগস্ট) প্রথমে ফারুক হাওলাদার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (০৩ আগস্ট) জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। 

আরও পড়ুন<<>>লংগদুতে কারখানা-বসতঘরে আগুন, কোটি টাকার ক্ষতি

এ সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক ও নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফারুক হাওলাদার, শাহ আলম, আব্দুল্লাহ সরদার ও আব্দুল হালিম। 

পুলিশ জানায়, তাদের মধ্যে ফারুকের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ পাঁচটি এবং শাহ আলমের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement