ছবি: আপন দেশ
গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে হাতেনাতে ধরে গ্রামবাসী। পরে তাদের পুলিশে দিয়েছে দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ আগস্ট) সকালে।
পুলিশ ট্রান্সফরমার চুরির অভিযোগে মো. হৃদয় ও আব্দুস সালামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে আসে। আটক মো. হৃদয় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে এবং আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে ধরে ফেলে।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































