Apan Desh | আপন দেশ

ধানের শীষ মানুষের আবেগ-প্রত্যাশার প্রতীক: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষ মানুষের আবেগ-প্রত্যাশার প্রতীক: সালাউদ্দিন টুকু

ধানের শীষ প্রতীক শুধু বিএনপির নয় বরং দল-মত নির্বিশেষে দেশের মানুসের আবেগ ও প্রত্যাশার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। তাই সবার প্রতি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানান। 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ধানের শীষের পক্ষে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয় এবং পুরান বাসস্ট্যান্ড, রেজিস্ট্রি পাড়া ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর। 

সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দিনগুলোতে সর্বোচ্চ সহনশীলতা বজায় রাখতে হবে। একই সঙ্গে কোনো উসকানিতে পা দেয়া যাবে না বলেও সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। 

আরও পড়ুন<<>>

তিনি বলেন, টাঙ্গাইলের উন্নয়নের জন্য তিনি দেশনায়ক তারেক রহমানের কাছে সাতটি দাবি তুলে ধরেছি এবং উনার কাছ থেকে সেগুলো বাস্তবায়নের আশ্বাসও পেয়েছি। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এসব দাবি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

 মিছিলে হাজারো নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement