Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

টাঙ্গাইল পৌরসভা প্রাঙ্গণে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে টাঙ্গাইলে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো—জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম থেকে ১১তম গ্রেডের বিদ্যমান জটিলতা ও বৈষম্য নিরসন করা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মচারীরা দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান খান রুবেল, সাধারণ সম্পাদক শোভন ইসলাম খান অন্তু। এছাড়াও উপস্থিত ছিলেন মিজানুর রহমান (সহ-সভাপতি, পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশন), মো. শাহাদৎ হোসেন (সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ পৌরসভা কর্মচারী ফেডারেশন, ঢাকা বিভাগ)।

আন্দোলনরত কর্মচারীরা জানান, বেতন বৈষম্যের কারণে তারা দীর্ঘদিন ধরে আর্থিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অবস্থান ধর্মঘটের কারণে পৌরসভার দৈনন্দিন দাফতরিক কাজে স্থবিরতা দেখা দেয়। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে জরুরি সেবাগুলো সচল রাখার চেষ্টা করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়