Apan Desh | আপন দেশ

শহীদ জগলুর ৩৯তম শাহাদতবার্ষিকী পালন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ জগলুর ৩৯তম শাহাদতবার্ষিকী পালন

ছবি: আপন দেশ

স্বৈরশাসক এরশাদের শাসনামলে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, গণভোজ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।

সকালেও টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোকর‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে পৌঁছায়। সেখানে শহীদের পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন <<>>বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

অন্যান্য বক্তারা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন।

কর্মসূচিতে গণভোজের আয়োজনও করা হয়। বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় ছাত্রদল নেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়