Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষকদের দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫২, ৭ মার্চ ২০২৬

আপডেট: ২০:৫২, ৭ মার্চ ২০২৬

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষকদের দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলা শাখা।

শনিবার (০৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ একজন মানুষের শিক্ষাজীবনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই। আর সে ভিত্তি নির্মাণের কাজটি করেন প্রাথমিকের শিক্ষকরা। 

আরও পড়ুন<<>>কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গড়ে তুলতে পারেন, পরবর্তী স্তরে সেইভাবে গড়ে তোলা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার বিষয়টি আমাদের ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে। প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলসহ অন্যান্য দাবি-দাওয়ার বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। 

'আমার বিশ্বাস, আপনারা বর্তমানে যা পাচ্ছেন, ভবিষ্যতে তার চেয়েও বেশি সুবিধা পাবেন ইনশাআল্লাহ,' যোগ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের প্রকৃত কারিগর হচ্ছেন শিক্ষকরা। আপনারাই সমাজকে বদলে দিতে পারেন এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নেয়ার সক্ষমতা আপনাদেরই রয়েছে। শিক্ষকরা যখনই তাকে ডাকবেন, তখনই তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মো. মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার।

এসময় বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ শরীফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, সভাপতি মো. মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু এবং উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এলপি গ্যাসসহ চট্টগ্রামে নোঙর করল ১২ জাহাজ ‘পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব’ ‘সরবরাহ বাড়াতে শিগগিরই আসছে তেলবাহী দুটি জাহাজ’ ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে : যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণকালে চিকিৎসা খরচ বহন করতে হবে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৪ জনের আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য