Apan Desh | আপন দেশ

পর্যাপ্ত সার মজুত রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পর্যাপ্ত সার মজুত রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে৷ কৃষকরা যেন সঠিকভাবে সার পায় সেজন্য আমরা সর্বোচ্চ তদারকির মধ্যে রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, এ প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা এরই মধ্যে বিতরণ করেছি। আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেবো। কৃষি উপকরণগুলোতেও আমরা পদক্ষেপ নেবো৷ 

আরও পড়ুন<<>>সরকারের কর্মকাণ্ডে আস্থা রাখার আহবান প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement