ছবি: এআই
টাঙ্গাইলের ঘাটাইলে একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। দুপুরের দিকে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন<<>> শিশুকে রেখে ভোটকেন্দ্রে সবাই, বাড়ি ফিরে মিলল মরদেহ
প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা ধানের শীষের কর্মী। ঘটনার পর সেনাবাহিনী ঘটনাস্থল থেকে মান্নান ও আলমগীর নামে দুজনকে আটক করে। দায়িত্বরত পুলিশ সদস্যরা ব্যালট ছিনতাইয়ের সময় তাদের উপস্থিতি শনাক্ত করেছেন। ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































