ছবি: আপন দেশ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটিবোঝাই চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে চাপা দেয়ায় নাজিম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় অবৈধভাবে লৌহজং নদীর তীর থেকে মাটি নিয়ে ড্রাম ট্রাকটি পাকুল্যা-লাউহাটী সড়কের পাচচামারী গ্রাম হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরের বেড়া ভেঙে সামনে থাকা অপর একটি ঘরের দেয়ালে গিয়ে থেমে যায়। এ সময় টিনের ঘরের ভেতরে শুয়ে থাকা নাজিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পাকুল্যা এলাকার পিন্টু ও তুষার নামে দুই ব্যক্তি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ড্রাম ট্রাকযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে জানা গেছে।
আরও পড়ুন<<>>নিখোঁজের ২ দিন পর মিলল শিশুর মরদেহ
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































