Apan Desh | আপন দেশ

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে দুই সমর্থকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে দুই সমর্থকের মৃত্যু

ছবি: আপন দেশ

টাঙ্গাইল-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী গণমিছিলে এসে দুই সমর্থক অসুস্থ হয়ে মারা গেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনা ঘটেছে। নিহতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার শেষ দিনে ফরহাদ ইকবালের আখেরী মিছিলে শহরের পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হতে থাকে। ওই সময় ছিলিমপুর ও ছোনাট এলাকা থেকে দুটি মিছিল আসে। মিছিলে আসা দুই কর্মী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন <<>> হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পরবর্তীতে একজন হৃদরোগে আক্রান্ত হন, আর অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। দ্রুত তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি নিহতদের পরিবারকে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়