Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত ও সংস্কারের কথা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরওপড়ুন<<>>‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই’

এলাকাগুলো হলো- লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ-এর আশাপাশ এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু