Apan Desh | আপন দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৫

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংস্কার এবং গাছের শাখা–প্রশাখা কাঁটার জন্য সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সাময়িকভাবেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২২ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (আজ) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া একই দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল–জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ ও মালুয়া হাউজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া ও বিরতি সিএনজি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ