Apan Desh | আপন দেশ

সিলেটে ৩ গ্রামের সংঘর্ষে আহত ১৫, কারণ জানা গেল 

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে ৩ গ্রামের সংঘর্ষে আহত ১৫, কারণ জানা গেল 

ছবি : আপন দেশ

সিলেটে ৩ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) স্থানীয়রা জানান, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন : সাধারণ ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না, জানাল কর্তৃপক্ষ

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, ‘মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে ৩ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান