ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি খালি বাড়ি থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় গুরুতর আহত এক যুবককে উদ্ধার করা হয়েছে। আহত যুবকের নাম মঞ্জুর আহমদ (২৭)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মঞ্জুর আহমদ লাকী গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার (২ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তিনি মনির উদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন <<>> ‘রমজানে সুলভমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করছে সরকার’
ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনা—এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এদিকে সালুটিকর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































