ছবি : সংগৃহীত
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’। এ নৌপথে আবারও জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড।
লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার প্রতিবাদেই ইরান ‘হরমুজ প্রণালি’ বন্ধ করেছে বলে জানা যায়। ইরান এ হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পূর্ববর্তী একটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সামরিক কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে শত্রুপক্ষের প্রতিশ্রুতির বরখেলাপ ও আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।
আরও পড়ুন <<>> যুদ্ধবিরতিতে গাজায় ২৬৫ শিশু হত্যা: ইউনিসেফ
ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে যদি এ ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুপক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে সামনে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এ রুটটি বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































