Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫২, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:৫৪, ২৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন<<>>জাপানের পথে প্রধানমন্ত্রী

এ সময় বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ টোকিওর বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর)  বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/এবি/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়