ছবি : সংগৃহীত
কাতারের দোহায় পরোক্ষ বৈঠকের পর ইরানকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির বর্তমান অবস্থায় কোনো ধরনের পরিবর্তন মেনে নেবে না ওয়াশিংটন।
শুক্রবার (০৩ জুলাই) নিজস্ব সূত্রে বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
যুক্তরাষ্ট্র ইরানকে সাফ জানিয়েছে, কোনো পরিবর্তন মানেই চুক্তি লঙ্ঘন। হরমুজ প্রণালিতে ইরানের আচরণ দেখেই চুক্তির প্রতি তাদের আন্তরিকতার প্রথম পরীক্ষা নেবে আমেরিকা। এ গুরুত্বপূর্ণ প্রণালিতে যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে।
ইরানকে বলা হয়েছে, সমঝোতা স্মারকটি পুরোপুরি মেনে চললেই কেবল তাদের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভাবা হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, হরমুজ প্রণালিতে আমেরিকা নাক গলালে দ্রুত ও চরম জবাব দেওয়া হবে।
ইরানের মতে, ওই জলপথে যুক্তরাষ্ট্রের বিমানের উপস্থিতি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সব তেলবাহী ও বাণিজ্যিক জাহাজকে তেহরানের ঠিক করা নিরাপদ পথেই চলতে হবে। পথ বদলালে বা নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































