Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময় ৬টি জাহাজকে থামিয়ে দিয়েছে ইরান। 

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, বাধা দেয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এবং অন্য জাহাজগুলো ‘ইরানের দৃঢ় ব্যবস্থাপনায়’ পুনরায় পারস্য উপসাগরে ফিরে গেছে।

আরও পড়ুন : ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

ইরানের এক ওয়াকিফহাল কর্মকর্তার বরাতে আইআরআইবি জানায়, সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো উক্ত ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়