Apan Desh | আপন দেশ

হরমুজে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৯, ১৬ মে ২০২৬

হরমুজে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

ফাইল ছবি, আপন দেশ

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ সমুদ্রপথ হরমুজে নতুন নিয়ম করেছে ইরান। প্রণালীর নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করেছে ইরান। খুব শিগগিরই এ পদ্ধতি উন্মোচন করা হবে বলে জানিয়েছে ইরান।

শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। 

আজিজি জানান, ইরানের তৈরি এ নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এ পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর তেহরানের কর আরোপের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে যেকোনও ধরনের অর্থ প্রদান বা ফি দেয়ার বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন ট্রাম্প। 

আরও পড়ুন<<>>চীনা উপহার ডাস্টবিনে ফেলে দিলো যুক্তরাষ্ট্র

মূলত আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ সাময়িক স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়