Apan Desh | আপন দেশ

ফের যে কারণে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ২৬ জুন ২০২৬

আপডেট: ১০:১৩, ২৬ জুন ২০২৬

ফের যে কারণে বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাতনামা উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এ নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রফতানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। 

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে ওঠে।

এর আগের দিন বৃহস্পতিবার (২৫ জুন) তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তখন উভয় সূচকই ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

আরও পড়ুন : আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

গত ২৮ ফেব্রুয়ারি ইরাকে ঘিরে মধ্যপ্রচ্য সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এ কৌশলগত হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement