Apan Desh | আপন দেশ

মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ইরানের

 আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩১, ১৪ অক্টোবর ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ইরানের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির দিকে এগোলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজের জন্য অপেক্ষা করছে ইরানি বাহিনী।

অন্যদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বলেছে, এ গুরুত্বপূর্ণ নৌপথ তাদের ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতের খবরও জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিভিশনে দেয়া বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি বলেন, আমরা অপেক্ষা করছি, কখন মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির প্রবেশমুখে আসবে, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি। এ ধরনের মুখোমুখি সংঘর্ষের জন্য ইরানি বাহিনী ‘সময় গুনছে’ বলেও মন্তব্য করেন তিনি।

আজমায়ির দাবি, নিজেদের দুর্বলতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথের কাছে আসার ‘সাহস পাচ্ছে না’। তিনি বলেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি দেখতে চায় হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তাহলে তারা সরাসরি এখানে এসে দেখুক—কার নিয়ন্ত্রণে রয়েছে এ সমুদ্রপথ।

আরও পড়ুন<<>>ইরানের সঙ্গে সম্ভবত ‘বাড়াবাড়ি’ করেছি: ট্রাম্প

এদিকে হরমুজ প্রণালির ভেতরে অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

অন্যদিকে হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কাছে এলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে—ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের কোনো নৌবাহিনীই নেই। হরমুজ প্রণালি স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এ নৌপথের নিয়ন্ত্রণ তেহরানের হাতে রয়েছে বলে ইরানি নৌকমান্ডার যে মন্তব্য করেছেন, তা-ও প্রত্যাখ্যান করেছে সেন্টকম।

মার্কিন সামরিক এ কমান্ডটি জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহনে উপসাগরীয় অঞ্চলের মিত্রদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দিলো সোনালী ব্যাংক ড. ইউনূসকে হেনস্তায় সাবেক উপদেষ্টাদের নিন্দা চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch