ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সেনাবাহিনী।
তেহরানের দাবি, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজই এ কৌশলগত জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।
বৃহস্পাতবার (১৩ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি অতীতের মতোই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন <<>> কলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
তিনি আরও বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার এ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































