Apan Desh | আপন দেশ

হরমুজে ইরানের কাছে বিশেষ সুবিধা চায় ইরাক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১২, ১৯ আগস্ট ২০২৬

হরমুজে ইরানের কাছে বিশেষ সুবিধা চায় ইরাক

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের কাছে বিশেষ সুবিধা চেয়েছে ইরাক। ইরানের কাছে দেশটির পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি এ সুবিধার আহবান জানান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে আলোচনার সময় তিনি এ আহবান জানান বলে ইরাকি বার্তা সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল-হালবুসি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরাক সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এমন পদক্ষেপ নেয়া উচিত, যা ইরাকের অর্থনৈতিক স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে।

আরও পড়ুন <<>> স্কুলের খাবারে লবনের বদলে গুড়ো সাবান! ৪০ শিক্ষার্থী হাসপাতালে

ইরাকি স্পিকারের এ আহবানের প্রেক্ষিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, তেহরান ইরাকের সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।

একই সাথে তিনি দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারেও জোর দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়