Apan Desh | আপন দেশ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ৪ অক্টোবর ২০২৬

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ফাইল ছবি, আপন দেশ

জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে থাকা সাতটি শর্তপূরণ হতে হবে। অন্যথায় হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছের ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

রোববার (০৪ অক্টোবর) বার্তাসংস্থা নুরনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পিকার ঘালিবাফ বলেছেন, মার্কিনিরা মিডিয়ার সামনে ভিন্ন কথা বলে। তারা সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে, প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একপাক্ষিক দাবি চাওয়ার সময় শেষ।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুবই স্পষ্ট এবং দৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। 

আরও পড়ুন<<>>দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে ইরানের কাছ থেকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। যদি মার্কিনিরা এটি মেনে নেয় তাহলে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে যাবে।

বিদেশী দূতদের কাছে ইরানি মন্ত্রী আরও বলেন, হরমুজ খোলার জন্য ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে। আর যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রকে মানতে হবে।

আরাঘচি আরও বলেন, তাদের আশা যুক্তরাষ্ট্র কূটনীতিকে বেঁছে নেবে। কিন্তু যদি তারা আবারও সামরিক পথে হাঁটে তাহলে ইরান প্রস্তুত আছে বলেও সতর্কতা দেন তিনি।

তিনি বলেন, যদি তারা আবারও সামরিক সমাধানের দিকে আগায়, আমরা আগের চেয়ে আরও বেশি প্রস্তুত। আমাদের নিজেদের রক্ষায় যা করার দরকার তা-ই করব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১