ছবি: সংগৃহীত
ইরানে আবারও বড় ধরনের হামলার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এতে একটুও দমে যায়নি ইরান। তারা পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজকে ঘেঁষতে দেবে না। সাগরে মার্কিন কোনো যুদ্ধজাহাজ পেলে তা ডুবিয়ে দেয়া হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহি এ হুঁশিয়ারি দেন।
আলি আবদুল্লাহি বলেন, পারস্য উপসাগরে আবার মার্কিন সৈন্য পাঠানোর স্বপ্ন ট্রাম্পকে কবরে নিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্র দাবি করে তারা নাকি ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে। অথচ নিজেদের যুদ্ধজাহাজগুলো ইরানের সীমানার কাছে পাঠাতে তারা ভয় পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার উপযুক্ত জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত।
আরও পড়ুন <<>> নোবেল নিয়ে ট্রাম্পের আক্ষেপ
এ সংঘাতের আতঙ্কে বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বেড়ে প্রতি ব্যারেলে ১১৭ ডলারে গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’-তে একের পর এক তেলবাহী জাহাজে হামলা চলছে। পাশাপাশি ইয়েমেনের হুথি যোদ্ধাদের সঙ্গে সৌদি আরবের লড়াইও নতুন করে বেড়ে চলেছে।
সংঘাত থামাতে ইস্তাম্বুলে তুরস্ক, পাকিস্তান ও ইউরোপীয় দেশগুলো বৈঠক করছে। তবে সেখানে যুক্তরাষ্ট্র বা ইরান উপস্থিত ছিল না।
তুরস্ক সতর্ক করেছে, ইরানে নতুন হামলা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। তবে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন হামলা ও অত্যাচার না থামলে তারা কোনো আলোচনায় বসবে না। হরমুজ প্রণালিও মুক্ত করবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































