Apan Desh | আপন দেশ

ওমানে বোমা হামলা চালাব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২১, ১৭ আগস্ট ২০২৬

ওমানে বোমা হামলা চালাব: ট্রাম্প

ছবি: সংগৃহীত

এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে চুক্তিতে ওমান যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে এ হামলা করা হবে।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে ওয়াশিংটনও তেহরানের সঙ্গে এ বিষয়ে পৃথক আলোচনা চালিয়ে যাচ্ছে।

ওমান ও ইরানের চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।

আরও পড়ুন <<>> পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬

ট্রাম্প একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহবান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর’ আহবান জানিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement