Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০১, ১২ জুলাই ২০২৬

আপডেট: ১০:৩৩, ১২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

ছবি : আপন দেশ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে। এমনটিই জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। 

রোববার (১২ জুলাই) এ ঘোষণা দেয়া হয়।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়।

আইআরজিসি জানায়, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেয়া হবে না।

পাশাপাশি নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়