Apan Desh | আপন দেশ

জিমন্যাস্টিক্সের পাইপলাইনে ৮০ খুদে জিমন্যাস্ট

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জিমন্যাস্টিক্সের পাইপলাইনে ৮০ খুদে জিমন্যাস্ট

ছবি : আপন দেশ

নতুন জিমন্যাস্ট তৈরীর লক্ষ্য নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হল তৃণমূল জিমন্যাস্টিক্স প্রশিক্ষণ ক্যাম্প। দিনাজপুর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ২১ দিনব্যাপী এ ক্যাম্পে ৬০জন বালক এবং ২০ জন বালিকা অংশ নেয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ ক্যাম্প শেষে বালক ও বালিকারে হাতে সন তুলে দেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। 

এ সময় প্রশিক্ষণ পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুম, সহযোগী প্রশিক্ষক মো. আসাদুজ্জামান লিমন, মো. নজরুল ইসলাম, মো. আসলাম হোসেন, মহিলা কোচ আজমেরী সুলতানা এবং মো. আবু শাহীন উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>মন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল

প্রতিদিন শিক্ষার্থীরা অংশ নিয়েছে ওয়ার্ম-আপ, ফ্লেক্সিবিলিটি, কোর স্ট্রেন্থ এবং ব্যালান্সিং ট্রেনিং। বিশেষ দিনগুলোতে অনুষ্ঠিত হয় ফ্লোর এক্সারসাইজ প্রদর্শনী, ল্যান্ডিং কৌশল এবং স্ট্রেচিং সেশন। 

ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান বলেন, সব খেলার ভীত হল জিমনাস্টিক্স। এটি কেবল একটি খেলাা নয়; এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তৃণমূল প্রশিক্ষণ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement