Apan Desh | আপন দেশ

‘ক্রীড়াঙ্গনকে দলীয় প্ল্যাটফর্মে পরিণত করা হবে না’

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

‘ক্রীড়াঙ্গনকে দলীয় প্ল্যাটফর্মে পরিণত করা হবে না’

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকীকরণ না করার ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক ফুটবলার বলেন, একদিনেই সব পরিবর্তন সম্ভবও না। লম্বা সময়ের চর্চা প্রয়োজন। আমি নিশ্চিত করতে চাই খেলাকে রাজনীতিকীকরণ করা কিংবা কোনো দলের প্ল্যাটফর্মে পরিণত করা হবে না। মিরপুরে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন হয়েছে গত বছরের নভেম্বরে। সে নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার ৪৫টি ক্লাব।

এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গঠিত হয়েছে মন্ত্রিসভাও। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। পরবর্তীতে তিনি বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে বসার কথা জানিয়েছেন।

আরও পড়ুন<<>>মন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল

আমিনুল হক বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীন, তাদের বিধি-বিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।

এ ছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতিকীকরণ না করারও ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, একদিনেই সব পরিবর্তন করতে পারব না, এটি সম্ভবও না। সংস্কারের জন্য লম্বা সময়ের চর্চা প্রয়োজন। আমি নিশ্চিত করতে চাই খেলাকে রাজনীতিকীকরণ করা কিংবা কোনো দলের প্ল্যাটফর্মে পরিণত করা হবে না। যারা সত্যিকারভাবে খেলাকে ভালোবাসে ও স্পোর্টিং কমিউনিটির উচিত তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়