Apan Desh | আপন দেশ

নতুন সরকারের কাছে জ্যোতির প্রত্যাশা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের কাছে জ্যোতির প্রত্যাশা

নিগার সুলতানা জ্যোতি

সরকার যায় সরকার আসে, কিন্তু সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়না। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৮ মাস দেশ পরিচালনা করেছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)।  

নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাদেরই একজন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানালেন নতুন সরকারের কাছে তার প্রত্যাশার কথা। 

বুধবার (১৮) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজের পেজে পোস্টে জ্যোতি লিখেছেন, এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা খালি আমাদের বেসিক প্রয়োজন গুলা নিশ্চিত করে দেন। আমরা কোনো প্রশ্নই তোলবো না। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা সিম্পল হিসাব।

আরও পড়ুন<<>>‘ক্রীড়াঙ্গনকে দলীয় প্ল্যাটফর্মে পরিণত করা হবে না’

আরও যোগ করেন, একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে, নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে; বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন।

এটা নিয়ে কথা বলেন না আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা ! আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না কে প্রশ্ন করতে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়