Apan Desh | আপন দেশ

বার্সেলোনাকে বিপদে ফেললেন ইয়ং

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বার্সেলোনাকে বিপদে ফেললেন ইয়ং

সংগৃহীত ছবি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা। অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে গেছেন মাঝমাঠের অন্যতম তারকা ফ্রেংকি ডি ইয়ং। শনিবার (২৮ ফেব্রুয়ারি) লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে এবং আগামী মঙ্গলবার কোপা দেল রেতে সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন এ ডাচ মিডফিল্ডার। অন্তত এক মাসের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগামী সপ্তাহে ফলে কোপা দেল রেতে সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এ মাসের প্রথমার্ধে প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে বার্সেলোনা।

আরও পড়ুন<<>>গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তান অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

আতলেতিকো ম্যাচের পর লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব; দুই লেগের শেষ ষোলোয় তারা লড়বে পিএসজি অথবা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

কিছুদিন আগে চোট কাটিয়ে ফিরছেন মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা পেদ্রি। সে স্বস্তি উবে যেতে বসেছে ডি ইয়ংয়ের চোটে। এখন আবার তার বিকল্প খুঁজতে হবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে দুই হাজার ৪২৫ মিনিট খেলেছেন ২৮ বছর বয়সী ডি ইয়ং।

লা লিগায় ২৫ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়