Apan Desh | আপন দেশ

সচিব

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

প্রশাসনের সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। ১০ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) রেক্টর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত)।

০৯:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

সর্বজনীন পেনশনে পরিবর্তনসহ শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন

সর্বজনীন পেনশনে পরিবর্তনসহ শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন

সর্বজনীন পেনশন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। সে সঙ্গে ইসলামিক স্কিম চালুর অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সচিবালয়ে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। তিনি জানান, পেনশনারের মৃত্যুর পর তার স্পাউসের পেনশন পাওয়ার বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। আগে ৭৫ বছর বয়স পর্যন্ত এ সুবিধা পাওয়া যেত। এখন তা বাড়িয়ে ৮০ বছর করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

০৬:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী আহমেদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরপরই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলের সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ি দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এর আগে রিজভী আহমেদকে দলের স্থায়ী কমিটির সদ্যপদ দেয়া হয়।

০৬:৩২ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর 

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর 

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে ১১ দলীয় জোট। সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সচিবালয়ের সামনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।

০৫:৩৬ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement