Apan Desh | আপন দেশ

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি: ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী পর্যায়ে প্রশাসনের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে ওএসডি করা হয়। পরে ২০১৬ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।

আরও পড়ুন <<>> মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

পরিচিত মহলে ‘সিরাজ উদ্দিন সাথী’ নামে পরিচিত এ আমলা লেখালেখিতেও সক্রিয়। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্মচিন্তা ও অর্থনীতি বিষয়ে তিনি ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আমলাতন্ত্র বিষয়ে তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ এবং ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়