ছবি : আপন দেশ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনো বিকাশমান। নতুন করে যুক্তরাষ্ট্রের সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শুনেছি। তবে, এ বিষয়ে লিখিত কোনোকিছু পাইনি।’
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে চুক্তি একটি সেনসিটিভ ইস্যু। আমাদের দেশটাও সেনসিটিভ। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুটা এখনো বিকাশমান, সে কারণে এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।’
আরও পড়ুন : নবনিযুক্ত আইজিপিকে র্যাংক ব্যাচ পরালেন প্রধানমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় যে পণ্যগুলো বাইরে থেকে এনে মার্কেটকে সাপোর্ট করে, সেগুলোর মূল্য স্থিতিশীল আছে। তবে, বিক্রেতার মধ্যে কেউ কেউ থাকেন, যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেয়ার চেষ্টা করেন।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































