Apan Desh | আপন দেশ

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবরের আদেশে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং–১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। সে নিয়োগের অবশিষ্ট সময় এখন থেকে বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন <<>> নতুন সরকারের শপথ কবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতর ও বিভাগে অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়