Apan Desh | আপন দেশ

তারেক রহমানের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের কী নিয়ে আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের কী নিয়ে আলোচনা হলো

তারেক রহমান ও নাসিমুল গণি। ছবি: ফাইল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ শেষে নাসিমুল গণি সাংবাদিকদের জানান, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগামীকালের শপথ অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। তারা তাদের খুটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন যা গ্রহণ করা হয়েছে। সংসদ সদস্যদের শপথ সংসদের শপথ কক্ষে হবে। মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজায়।

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।

সোমবারই জনপ্রশাসন মন্ত্রণালয় নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এর আগে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন <<>> ‘নির্বাচনে ২১.৪ শতাংশ জাল ভোট পড়ার তথ্য ভিত্তিহীন’

গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। সর্বশেষ এ পদে স্থায়ীভাবে নিয়োগ পেলেন নাসিমুল গণি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: