Apan Desh | আপন দেশ

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

সরওয়ার আলম। (ফাইল ছবি)

বসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে পুনরায় রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। 

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন সাবেক এ যুগ্ম-সচিব। সে সময় তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন নির্বাচিত সরকারের অধীনে তিনি আবারও একই পদে ফিরে এলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম-সচিব) থাকাকালীন তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। দীর্ঘ বিরতির পর তিনি আবারও বঙ্গভবনের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ