Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

আবু আবদুল্লাহ এম ছালেহ ও আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন সরকারের সচিব পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া হলো। একইসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন<<>>নতুন সময়সূচিতে চলছে অফিস-আদালত 

প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

পৃথক প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। তাকে গ্রেড-২ পদের সর্বশেষ ধাপের বেতনে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে। এতে বলা হয়, আতিকুর রহমান রুমনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়