Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

এবিএম আব্দুস সাত্তার

অবসরপ্রাপ্ত সচিব চৌকশ কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন সজ্জন ও মেধাবী এ কর্মকর্তা।

এর আগে তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারত সরকারের গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন ‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’ কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ স্বর্ণের দামে পতন, ভরিতে কত কমলো? সৌদিতে নিহত আল মামুনের মরদেহ ঢাকায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করছে: হামাস