Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। 

এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আরও পড়ুন : কিছু মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে আজ

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভায় অংশগ্রহণ ও দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়