Apan Desh | আপন দেশ

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে নতুন সরকার গঠনের প্রস্তুতির মধ্যে নিয়োগ দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।

আরও পড়ুন: গ্যাসের স্বল্পচাপ কতক্ষণ পর্যন্ত থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়