ছবি : সংগৃহীত
আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেয়া হবে আড়াই হাজার টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
এর আগে মঙ্গলবারও সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে প্রবেশ করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































